ব্রেকিং নিউজ
দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিনের সমর্থন প্রত্যাশা পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার গণধর্ষণের অভিযোগে সালিশ, ১০ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ গাজীপুরে এনডিইএ এর নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক মেরাজুল ও সদস্য সচিব মাসনুন নেপালে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেলেন ভারতীয় সেনাপ্রধান দাকোপে জেজেএসের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক অ্যাডভোকেসি সভা
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১/৮/২০২৬, ১০:১৭:০৫ AM

দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিনের সমর্থন প্রত্যাশা

আগাআগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। পাশাপাশি তারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা জনগণের কাছে তুলে ধরছেন।

আগাআগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। পাশাপাশি তারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা জনগণের কাছে তুলে ধরছেন।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নির্বাচনী এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও নাগরিক সেবা নিয়ে কথা বলেন। ইউনিয়নবাসীর উদ্দেশে মোঃ ফরাস উদ্দিন বলেন, “আপনাদের ভোট আমার প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা। আপনাদের সেবাই আমার প্রধান ব্রত।”



তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও লক্ষ্মীপুর ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। এগুলো প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।তিনি আরও বলেন, স্বাধীনতার পর যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা নির্বাচনের সময় জনগণের এসব মৌলিক অধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। কিন্তু পরবর্তীতে অনেকেই জনগণের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছেন।

মোঃ ফরাস উদ্দিন বলেন, “এবার আর প্রতিশ্রুতি নয়, একবার আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দিন। যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হই, তাহলে আপনারা আপনাদের জনতার আদালতে আমার বিচার করবেন এবং যে শাস্তি প্রাপ্য, তা দেবেন।” তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা রয়েছে তাঁর। নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, চিকিৎসাসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।